1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবার লাশ আটকে সম্পত্তির ভাগবাটোয়ারা, ৩৬ ঘণ্টা পর দাফন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বাবার লাশ আটকে সম্পত্তির ভাগবাটোয়ারা, ৩৬ ঘণ্টা পর দাফন

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ Time View

উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে মো. সেকান্দর মিয়া নামে এক ব্যক্তির লাশ দাফনের আগে প্রায় ৩৬ ঘণ্টা আটকে রাখা হয়। চট্টগামের হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড ফটিকা গ্রামে এ ঘটনা ঘটে।

 

রোববার (২১ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর ওই বৃদ্ধের দাফন সম্পন্ন করতে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন।

 

সেকান্দর মিয়া জাহাজের সারেং ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার মেখল ইউনিয়নের বাদামতল হলেও নিজের তৈরি নকশু ভিলায় বসবাস করতেন।

 

জানা গেছে, সেকান্দর মিয়া জীবদ্দশায় দুই বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর করেন দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে ছিল পাঁচ সন্তান এবং দ্বিতীয় ঘরে ছিল তিন সন্তান। মৃত্যুর আগে দ্বিতীয় ঘরের সন্তানদের তিনি তার সম্পত্তির ভাগ দিলেও প্রথম ঘরের সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে এ ঘটনা ঘটে।

 

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সেকান্দর মিয়ার মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর পেয়ে তার প্রথম স্ত্রীর সন্তানরা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির ভাগ নিতে পৌরসভার ফটিকা গ্রামের নকশু ভিলায় ভিড় করেন এবং বাবার লাশ দাফনে বাধা দেন।

 

সেকান্দর মিয়ার প্রথম ঘরের বড় মেয়ে আয়েশা আক্তার ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম কর্মীদের জানান, সম্পত্তির ভাগ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা তাদের বাবার লাশ দাফন করতে দিবে না।

 

এর মধ্যে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নজরে এলে তিনি এ ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে ইউএনও ও থানা পুলিশের হস্তক্ষেপে প্রথম ঘরের সন্তানরা সম্পত্তি পাবেন- এমন আশ্বাসে তাদের ঘোষণা থেকে সরে আসেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ