1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগের মতো ঘটনাও হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার সে তালিকায় যুক্ত হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব।

 

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ উদ্বেগের কথা জানান।

 

দেব বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষ যেন শান্তিতে থাকে। তা সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিস্টধর্মের হোক না কেন। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে। কারণ দেশকে বাঁচাতে হবে।’

 

নায়ক যোগ করেন, ‘মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চিনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই, সবাই শান্তিতে থাকুন। সবাই ভাল থাকুন। আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যারা আছেন তাদের ভালো রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না।’

 

 

এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে করেন তিনি। টালিউডের এ নায়ক বলেন, ‘তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমরা যেন সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না-চলুক আমরা যেন ভালো থাকি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ