1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অভিযান-১০: চার বছর পরও সুগন্ধার ঢেউয়ে ভাসে মৃত্যুর আর্তনাদ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অভিযান-১০: চার বছর পরও সুগন্ধার ঢেউয়ে ভাসে মৃত্যুর আর্তনাদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ Time View

২০২১ সালের ২৪ ডিসেম্বর ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীর নলছিটি মোহনায় ঘটে যায় স্মরণকালের ভয়াবহ এক লঞ্চ দুর্ঘটনা। ঢাকা থেকে বরগুনাগামী তিনতলা বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ ‘অভিযান-১০’ এ রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। দগ্ধ হয়ে প্রাণ হারায় নারী ও শিশুসহ অর্ধশত যাত্রী।

 

প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শতাধিক যাত্রী ও লঞ্চের স্টাফ আহত হয়। নিহতদের বেশিরভাগই বরগুনার বাসিন্দা। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় আগের দিন ২৩ ডিসেম্বর পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণ জনপদের উদ্দেশে রওনা হয়েছিলেন অনেকে।

 

কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না বহু মানুষের। ঘটনার পরপরই সুগন্ধা নদীর পাড়ের স্থানীয় মানুষ, ঝালকাঠি ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।

 

নদী থেকে মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়। ঝালকাঠি লঞ্চঘাট, দিয়াকুলের চর, কলেজ খেয়াঘাট, হাসপাতাল ও লাশকাটা ঘর সবখানেই ছড়িয়ে পড়ে নিহতদের স্বজনদের আহাজারি। এই দুর্ঘটনা নৌযান নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির বিষয়টি নতুন করে সামনে আনে।

 

ঘটনার চার বছর পেরোলেও অভিযান-১০ এর সেই ভয়াল রাতের স্মৃতি আজও ভাসে সুগন্ধার ঢেউয়ে, কাঁদায় নিহতদের পরিবার-পরিজনকে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ