1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নতুন বছর ২০২৬-কে প্রথম স্বাগত জানাল যেসব দেশ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 20, 2026, 3:52 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
শবে কদরে যেসব রহমত নাজিল হয় বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

নতুন বছর ২০২৬-কে প্রথম স্বাগত জানাল যেসব দেশ

  • প্রকাশের সময় : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
  • 298 Time View

আতশবাজি ও উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে (গ্রিনিচ মান সময় ১১টা) রাজধানী অকল্যান্ডের আকাশ রঙিন হয়ে ওঠে বর্ণাঢ্য আতশবাজিতে। একই সঙ্গে সামোয়া, টোঙ্গা ও টোকেলাউও নতুন বছরে প্রবেশ করেছে। খবর বিবিসির।

 

এর আগেই, বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। দেশটির একটি প্রত্যন্ত অ্যাটলে নতুন বছর উদযাপন করা এক পর্যটক জানান, তিনি উদযাপন করছেন-‘কোনো স্যাটেলাইট নেই, মানুষের উপস্থিতির কোনো চিহ্ন নেই, চারদিকে সম্পূর্ণ অন্ধকার-আর অসংখ্য কাঁকড়া। একেবারে প্রকৃতির মাঝে।’

 

নিউজিল্যান্ডের অধিভুক্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের প্রায় ৬০০ বাসিন্দাও নতুন বছর উদযাপন করেছেন। দ্বীপটির একটি হোটেলের মালিক জানান, ‘আমাদের টিম ভোর পর্যন্ত কাজ করবে, তবে আমরা বয়স্করা আগেই বিদায় নেব।’

 

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরে ‘রিদম অ্যান্ড আল্পস’ নামের একটি বার্ষিক উৎসবে হাজারো মানুষ সংগীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। উৎসবটির আয়োজক হ্যারি গোরিঞ্জ বলেন, ‘সংগীত মানুষকে একত্র করে। বছরের প্রথম মুহূর্তগুলো সংগীতের মাঝে কাটানো মানে-একসঙ্গে থাকার সুরে বছর শুরু করা।’

 

এদিকে সামোয়ার রাজধানী আপিয়ায় পরিবারগুলো ঐতিহ্যবাহী পানীয় ‘আভা’ (কাভা) পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত। এই আয়োজনে অংশগ্রহণকারীরা একসঙ্গে পানীয় ভাগ করে নেন এবং ‘পাতিপাতি’-অর্থাৎ হাততালি ও করতালির মাধ্যমে উৎসব উদযাপন করেন।

 

স্থানীয় এক রেস্তোরাঁ ব্যবস্থাপক জানান, সামোয়ান সংস্কৃতিতে নববর্ষ মানে-পরিবারের একত্র হওয়া, গত বছরের জন্য কৃতজ্ঞতা জানানো এবং নতুন বছরের জন্য ঐশ্বরিক পথনির্দেশনা কামনা করা।

 

বিশ্বজুড়ে এখন পর্যায়ক্রমে বিভিন্ন দেশে শুরু হচ্ছে নতুন বছরের উদযাপন। পরবর্তী বড় আতশবাজির আয়োজন হবে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এলাকায়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ