1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান!

মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক।।
নদীবেষ্টিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মোঃ রাজিব আহসান।
তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব উত্থাপন করেছেন। নদীবেষ্টিত এ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্যসেবার জন্য দূরবর্তী শহরে যেতে বাধ্য হন। প্রতিমন্ত্রী রাজিব আহসানের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলে চিকিৎসা সেবার পরিধি বাড়বে, বাড়বে চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সুবিধা। ফলে মেহেন্দিগঞ্জসহ আশপাশের নদীবেষ্টিত এলাকার হাজারো মানুষ দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পাবে।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবসময় এগিয়ে থাকা প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জের স্বাস্থ্যখাত উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়িত হলে এটি হবে এ অঞ্চলের মানুষের জন্য বড় স্বস্তির খবর।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ