1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৫ Time View

নিউজ ডেস্ক।।

বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক সত্য সংবাদ-এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের আজ জন্মদিন। তিনি ২২ জুন জন্মগ্রহণ করেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়।

সাংবাদিকতা ও গণমাধ্যমে একাধারে বহু দায়িত্ব পালন করে চলেছেন তিনি। বর্তমানে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও ইংরেজিতে বাংলাদেশ ডাইরি পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল বাংলার কন্ঠস্বর-এর প্রকাশক ও সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

 

 

ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জের অনলাইন গণমাধ্যম জগতে পথিকৃত হিসেবে পরিচিত। তিনি মেহেন্দিগঞ্জের প্রথম প্রিন্ট সংস্করণের পত্রিকা “আলোকিত মেহেন্দিগঞ্জ” এবং প্রথম অনলাইন নিউজ পোর্টাল “মেহেন্দিগঞ্জ সংবাদ”-এরও সম্পাদক ও প্রকাশক।

তিনি সাংবাদিকদের সংগঠনেও সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন। বর্তমানে তিনি বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি এছাড়াও বরিশালের আঞ্চলিক পত্রিকার প্রকাশ,সম্পাদকদের সংগঠন প্রকাশক ও সম্পাদক পরিষদ, বরিশাল এর প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক কার্যক্রমেও তার ভূমিকা অনস্বীকার্য। তিনি জনপ্রিয় সামাজিক সংগঠন “বন্ধন সমাজ কল্যান সংস্থা”-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা জীবনে তিনি মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে তার অবদান বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জন্মদিনে বরিশাল ও মেহেন্দিগঞ্জের সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ