1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৭৬ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ঘূর্ণিঝড় মোকাবিলায় ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

 

সভায় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ‌‘ঘূর্ণিঝড় শক্তি’ মোকাবিলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও সিপিপি ও রেডক্রিসেন্টসহ ১৩ হাজার ৮০০ সেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ৯৭টি মেডিকেল টিম।

 

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র তিনি বলেন, ঝড় মোকাবিলায় দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী মোট ৩ ধাপের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মেডিকেল টিম, শুকনো খাবার, চাল মজুত রাখার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

 

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী জনগোষ্ঠীকে নিরাপদে আনতে প্রস্তুতি নেওয়া হয়েছে। মজুত রাখা হয়েছে ২৯১ টন চাল ও দেড় হাজার প্যাকেট শুকনো খাবার ও ৫ লাখ টাকার শিশু খাদ্য। এদিকে পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে।

 

পাশাপাশি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ