1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে মা সমাবেশ ও প্রান্তিক ফলাফল প্রকাশে আনন্দঘন পরিবেশ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

মেহেন্দিগঞ্জে মা সমাবেশ ও প্রান্তিক ফলাফল প্রকাশে আনন্দঘন পরিবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫০৫ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “মা সমাবেশ” ও ১ম থেকে ৫ম শ্রেণির প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

 

রোববার (১ জুন) সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মইনুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক সদস্য জনাব বেনজীর আহমেদ।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অভিভাবক বাবুল পালোয়ান, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ খন্দকার, শিক্ষক প্রতিনিধি নুরনবী মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিরনসহ সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য অভিভাবক বৃন্দ।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন: > “শিক্ষার মানোন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। মা-বাবার সক্রিয় অংশগ্রহণ থাকলে শিক্ষার্থীদের উন্নতি আরও তরান্বিত হবে।”

অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান মাসুদ।

 

সময় অন্যান্য বক্তারা বলেন, এই প্রতিষ্ঠান ১৯৯৫ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এরপর থেকেই ধারাবাহিকভাবে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। তারা বলেন, এই বিদ্যালয় একদিন দেশের অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে।

 

ফলাফল প্রকাশের সময় শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস আর অভিভাবকদের মুখে প্রশান্তির হাসি। এক অভিভাবক বলেন,“এমন আয়োজনে সন্তানের ফলাফল হাতে পাওয়াটা এক অন্যরকম অনুভূতি।”

 

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি জনাব বেনজীর আহমেদ সকলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ