1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন রিকশাচালক দল নেতা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

বরগুনায় বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন রিকশাচালক দল নেতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৮২ Time View

অনলাইন ডেক্স // জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার বেতাগীতে আয়োজিত সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন বেতাগী পৌরশাখার রিকশাচালক দলের সভাপতি মো. মিলন মিয়া। বিষয়টি নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্লোগানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সম্পাদিত বলে দাবি করেছেন ওই নেতা।

 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বেতাগী উপজেলা রিকশাচালক দলের আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 

যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করেন এই আশাবাদ ব্যক্ত করছি। ভিডিওতে আরও শোনা যায়, এই রিকশাচালক জনতার আন্দোলনের মুখে ৫ তারিখ ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ শেখ হাসিনা পলায়ন করেছে। দেশ থেকে আমরা তাকে হটিয়েছি। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা… তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াও অমর হোক।

 

এ ঘটনায় বেতাগী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে অনেক নতুন মুখের আবির্ভাব ঘটেছে, যাদের মধ্যে কিছু ‘হাইব্রিড’ নেতার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অভিযোগের বিষয়ে রিকশাচালক দলের সভাপতি মিলন মিয়া বলেন, এই ভিডিও আমার না। কে বা কারা আমার ভিডিও কেটে ওই অংশজুড়ে দিয়েছে।

 

অনেক দুষ্টুচক্র আছে, তারা করেছে। আমি বলেছি তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, আমাদের দলে কিছু সুযোগসন্ধানী লোক ঢুকে পড়েছে। গত ১৭ বছর দলে ছিল না, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর দলে ভিড় লেগেছে। কিছু লোকের বিতর্কিত আচরণের কারণে দলের সম্মানহানি হচ্ছে। আমরা দলীয় ব্যবস্থা নেব।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ