1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরমিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকট, শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

চরমিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকট, শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৭৪ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার চরমিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ ১১১ বছরে পদার্পণ করেছে, বর্তমানে অবকাঠামোগত সংকটে মারাত্মক ভোগান্তির শিকার। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কক্ষের পিছনের দিকের শিক্ষার্থীদের বই, খাতা ও ব্যাগ প্রায়ই পিছনের পুকুরে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই।

 

পিডিপি-২ এর আওতায় নির্মিত মাত্র দুই কক্ষের একটি ভবনে চলছে বিদ্যালয়ের অফিস ও ছয়টি শ্রেণির পাঠদান। ফলে পর্যাপ্ত কক্ষের অভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিনই সমস্যায় পড়ছেন। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার নতুন ভবন বরাদ্দ আসলেও রাজনৈতিক নেতাদের হীন মানসিকতা ও প্রভাব খাটানোর কারণে তা বাস্তবায়িত হয়নি। এমনকি এলজিআরডি অফিস থেকেও কৌশলে বরাদ্দ কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত পর্যাপ্ত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবন নির্মাণ করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যথায় এই অঞ্চলের শিক্ষার্থীরা অব্যাহতভাবে বঞ্চনার শিকার হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ