1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার ক্রিকেট বিশ্ব দেখল ৮ বলে ৭ ছক্কা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

এবার ক্রিকেট বিশ্ব দেখল ৮ বলে ৭ ছক্কা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯০ Time View

খেলার সংবাদ //  টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটসম্যানদের আগ্রাসী শাসন। গত দু’দিনে বিশ্ব ক্রিকেটে দেখা গেল দুই ভিন্ন মঞ্চে দুই ভিন্ন ব্যাটারের বিধ্বংসী ছক্কার প্রদর্শনী। কেরালা ক্রিকেট লিগে ভারতের এক অনামী ব্যাটার সালমান নিজার খেললেন অবিশ্বাস্য এক ইনিংস। এর রেশ কাটতে না কাটতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড রেকর্ড বইতে নাম লেখালেন।

 

২ সেপ্টেম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ২৯ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন পোলার্ড। ম্যাচের ১৫তম ওভারে নবীন বিদাইসির শেষ তিন বলে টানা তিন ছক্কা হাঁকান তিনি। পরের ওভারে আফগান স্পিনার ওয়াকার সালামখেইলের শেষ চার বলে আরও চারটি ছক্কা। অর্থাৎ, মাত্র ৮ বলে তার ব্যাট থেকে আসে ৭টি ছক্কা!

 

এই তাণ্ডবে ২১ বলেই ফিফটি পূর্ণ করেন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে চার বা তার বেশি ছক্কা হাঁকানোর ঘটনা এ নিয়ে দশবার ঘটালেন তিনি। তবে তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যার কীর্তি ১৩ বার। পোলার্ডের ইনিংসে নাইট রাইডার্স তোলে ৬ উইকেটে ১৭৯ রান। জবাবে সেন্ট কিটস থামে ১৬৭ রানে।

 

মাত্র দু’দিন আগেই কেরালা ক্রিকেট লিগে ঝড় তুলেছিলেন ভারতীয় ব্যাটার সালমান নিজার। তিরুবনন্তপুরমে আদানি ত্রিবান্দ্রম রয়্যালসের বিপক্ষে ২৬ বলে ৮৬ রানের ইনিংসে তিনি হাঁকান ১২ বলে ১১ ছক্কা। মিডিয়াম পেসার অভিজিৎ প্রবীণের করা ইনিংসের শেষ ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকান সালমান। ওই ওভারে ওঠে ৪০ রান কারণ বোলার দেন একটি ওয়াইড ও একটি নো বল। এর আগে ১৯তম ওভারেও ছয় ছক্কার পথে ছিলেন সালমান, তবে শেষ বলে এক রান নিয়ে তা আর সম্ভব হয়নি।

 

পোলার্ড ও সালমান নিজারের এই দুই ইনিংস আবারও প্রমাণ করল, টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বোলারদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময় এতে কোনো সন্দেহ নেই।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ