1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান!

বরিশালে রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ।

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩১৯ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স // রমজান মাস শুরু হতে না হতেই বরিশালে বাড়তে শুরু করেছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ।এমন অবস্থায় বাজারে গিয়ে রমজানে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গিয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা। তবে ভোক্তা অধিকার বলছেন বাজার নিয়ন্ত্রণে প্রতিদিন বাজার মনিটরিং করছেন তারা।

 

দীর্ঘদিন ধরে নিত্য পণ্যের চড়া দামে ভীষণ কষ্টে বরিশালের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ আর রমজান মাস ঘিরে বাজারের অস্থিরতায় যোগ হয়েছে নতুন মাত্রা। চাহিদা তুলনায় পর্যাপ্ত যোগান থাকার পরও ছোলা মুগ ডাল মুসুরির ডাল খেজুর চিড়া মুড়ি গুড়সহ বেড়েছে বেশ কিছু পণ্যের দাম।

 

অন্য দিকে বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তৈল। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের অভিযোগ এবছর রমজানে সব ধরনের পণ্যে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনতে হয় কেজি প্রতি। অন্যদিকে সুবিধামতো খেজুর মালটা আপের আঙ্গুর সহ সকল ধরনের ফলের ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিয়েছেন আমদানি কৃত কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা।

 

খুচরা ফল ব্যবসায়ীদের অভিযোগ প্রতি কার্টুন খেজুর তিনশো টাকা থেকে পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হয় তাদের। পণ্যের উর্ধ্বমুখী দামে সংকৃত বিক্রেতারাও তাদের দাবি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের নানামুখী প্রচেষ্টা থাকলেও দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।

 

বাজারের এমন অস্থিরতার পিছনে বড় কারণ বিপণনে অব্যবস্থাপনা এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

 

নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ দাবি এই রমজান মাসে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস যেন স্বল্পমূল্যে কিনতে পারে ক্রেতারা। এ বিষয়ে নজর দিবেন সরকার এমনটাই মনে করছেন বরিশালবাসী।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ