1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে চড়েছে ইলিশের দাম, মণ লাখ টাকার ওপরে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎতে বজ্রপাত, ৫ঘন্টা পর বিদ্যৎ সরবরাহ স্বাভাবিক আন্দারমানিকে জেলে-রেশন তালিকায় ভয়াবহ অনিয়মের অভিযোগ! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার, জেল-হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই যুবক কারাগারে পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু কাজিরহাট বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেল মালামাল সহ ৩ টি দোকান।

বরিশালে চড়েছে ইলিশের দাম, মণ লাখ টাকার ওপরে

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫০৮ Time View

নিজস্ব প্রতিবেদক // পহেলা বৈশাখকে সামনে রেখে বরিশালে পোর্ট রোড বাজার মোকামে চড়েছে ইলিশের দাম। বড় আকারের ইলিশ এ বাজারে নেই। মাঝারি আকারের প্রতি মণ ইলিশের দামই লাখ টাকা ছাড়িয়েছে। নগরীর পোর্ট রোড বাজার ও মোকাম ঘুরে অল্প পরিমাণই ইলিশের দেখা মিলেছে।

 

ইলিশ খাওয়ার শখে বাজারে আসা বাবুগঞ্জের মাধবপাশা এলাকার মো. সুজন বলেন, “দাম জিজ্ঞেস করে আমি থ হয়ে গেছি। আধা কেজি ওজন সাইজের মাছের কেজি এক হাজার ১০০ টাকা চায়। দামাদামি করার কোনো সুযোগও নেই।

 

শুনে ইলিশ খাওয়ার শখ মিটে গেছে।” পোর্ট রোডের মেসার্স আক্তার মৎস্য আড়তের মো. ইউসুফ বলেন, “বর্তমানে বিভিন্ন অভয়াশ্রম শিকারের ওপর নিষেধাজ্ঞা থাকায় বাজারে ইলিশ খুব কম আসছে। তাই ইলিশ মাছের আগুন দাম।” শুক্রবার সমগ্র পোর্ট রোড বাজারে পঞ্চাম মণ ইলিশও উঠেনি। দুপুরের দিকে আমদানি কিছুটা বাড়ে। এদিন খুচরা বাজারে এক কেজি ২০০ গ্রাম সাইজের মাছ প্রতি মণ এক লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

 

এক কেজি আকারের ইলিশের মণ এক লাখ ৫ হাজার, এলসি সাইজ ইলিশ প্রতি মণ ৯২ হাজার, আধা কেজি ওজনের মাছ ৫৫ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। পোর্ট রোড বাজারের ব্যবসায়ী জহির সিকদার বলেন, “এখনই যে দাম! পহেলা বৈশাখে আরো বাড়বে। কারণ, ইলিশের সংকট দেখা দিয়েছে। যে ইলিশ পাওয়া যায়, তা দিয়ে স্থানীয় চাহিদা মেটানোই সম্ভব নয়। এ সংকট কাটবে না। আরো বাড়বে।”

 

এবার বৈশাখ উপলক্ষ্যে ভারতে মাছ পাঠানোর ‘চিন্তা করাও উচিত হবে না’ বলে মনে করেন তিনি। বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “নদীর অভয়াশ্রম এলাকায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যেকোনো প্রকারের মাছ শিকার নিষিদ্ধ থাকবে।

 

নদীতেও ইলিশ মাছ কম আসছে। কম ধরা পড়ায় দাম তাই বেশি। সামনে জো রয়েছে; সাথে বৃষ্টি নামলে মাছ পাওয়া যাবে।”

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ