1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭২ Time View

নিউজ ডেস্ক।। 

কুড়িগ্রামে ভাইরাল হওয়া মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ নামক ফেসবুক পেজটি অবশেষে ফিরে পেয়েছেন তাইজুল ইসলাম তাজু। ফেসবুক পেজটি ‘উধাও’ হয়ে যাওয়ার পর ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তবে সোমবার (৬ এপ্রিল) সকালে পেজটি আবার সক্রিয় হয়েছে।

সকালে পেজ ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাইজুল ইসলাম একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি।’

তিনি আরও বলেন, গতকাল থেকে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। পরে ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজটি ফিরিয়ে দিয়েছে। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরতে পারি। আপনারা যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আশা করি আগের মতোই পাশে থাকবেন।

রোববার (০৫ এপ্রিল) দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তাজুল ইসলাম। তার নিজস্ব বাচনভঙ্গি ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে যাত্রা শুরু করা এই পেজটি মাত্র কয়েক দিনেই এক মিলিয়ন (১০ লাখ) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করে। পেশায় দিনমজুর হয়েও চরাঞ্চলের মানুষের নানা সমস্যা তুলে ধরে তিনি নেটিজেনদের প্রশংসা কুড়ান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ