1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে কমেছে সবজির দাম - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

বরিশালে কমেছে সবজির দাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫২৩ Time View

অনলাইন ডেক্স // সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে। তবে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। সোমবার (১৯ মে) সকালে বরিশালের একমাত্র পাইকারি সবজির আড়ত ও বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

 

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহেও পাইকারি ২০-২৫ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। এছাড়া অন্যান্য সবজি কাঁচামরিচ গত সপ্তাহে কেজি ২৫-৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, বরবটি গত সপ্তাহে কেজি ২০-৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, করলা গত সপ্তাহে ২৫-৩০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ২০-২৫ টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২০-২২ টাকা বিক্রি হচ্ছে, পটোল গত সপ্তাহে ২৫-৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়া অন্যান্য সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকার ভেদে ২৫-৩০ টাকা, সজনে ৫০-৬০ টাকা, ঢেঁড়স ১০-১৫ টাকা, লাউ আকার ভেদে ১০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচকলা ২৫ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া- ১৪০ টাকা, পাঙাস ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক মো. শুভ জানান, বেশ কিছু দিন ধরেই সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। প্রতি সপ্তাহে ৫-১০ টাকা কমছে বাড়ছে। মাঝে মাঝে অপরিবর্তিত থাকছে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ