1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার

সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪২৪ Time View

অনলাইন ডেক্স //  উদ্বেগ-উৎকন্ঠা-গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, সাড়ে ৭টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে।

 

এদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয় নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শনিবার রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।

 

এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়াতে থাকে।

 

এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ‘প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার’ কথা গণমাধ্যমকে জানান এনসিপির প্রধান নাহিদ ইসলাম। এ নিয়ে নানা রকম গুঞ্জন ছড়ায়। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব তার ফেসবুকে পেজে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।

 

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদও জানান, বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ