1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের মেহেন্দিগঞ্জে জয়নগর ইউনিয়নে দুর্নীতির মহোৎসব। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

বরিশালের মেহেন্দিগঞ্জে জয়নগর ইউনিয়নে দুর্নীতির মহোৎসব।

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭৬২ Time View

জয়নগর ইউনিয়ন প্রতিনিধি // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার এবং মেম্বারদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ এবং টেন্ডার কার্যক্রমে ব্যাপক অনিয়মের মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে।স্থানীয়রা জানান, ইউনিয়নের উন্নয়নমূলক প্রকল্পগুলো কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে সেগুলোর কাজ হয়নি। সরকারি ত্রাণ, ভিজিএফ, ভাতা, এবং অন্যান্য সাহায্য বিতরণের ক্ষেত্রে নানা অনিয়ম দেখা গেছে। এই সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।এলাকাবাসী যখন এই দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন, তখন চেয়ারম্যান এবং মেম্বাররা তাদের উপর চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেন। এলাকাবাসীর আরও অভিযোগ, ইউনিয়ন পরিষদের ভেতরে “পঙ্কজ লীগ” নামে একটি গ্রুপ সক্রিয়, যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে। এই গ্রুপটি গোপন বৈঠক এবং রাজনৈতিক মিছিলের মাধ্যমে এলাকার অস্থিতিশীলতা বাড়াচ্ছে।এলাকার জনগণ এই দুর্নীতির তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জনগণের প্রাপ্য সুবিধা সুষ্ঠুভাবে বিতরণ করা হোক।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ