1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ভেসে আসল ভারতীয় নারীর লাশ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান!

বরিশালে ভেসে আসল ভারতীয় নারীর লাশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯৬৫ Time View

অনলাইন ডেক্স // বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে কলাগাছের ভেলার সাথে ভেসে আসা আনুমানিক ২৫ বছর বয়সের অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের সাথে থাকা ব্যাগে হিন্দি ভাষায় লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

 

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শফিকুল ইসলাম বলেন-হিন্দি ভাষায় লেখা চিরকুট সূত্রে জানা গেছে, লাশটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলার পাথরঘামা গ্রামের পঞ্চায়েত ইটরা এলাকার নারায়ণের স্ত্রী শরিকা দেবীর। তবে লাশটি পচে কংকাল বের হয়ে গেছে।

 

এসআই আরও জানান, শুক্রবার সকালে নাজিরপুর ইউনিয়নের পাইকবাড়ি এলাকার খেয়াঘাট সংলগ্ন স্থানে ভেলায় ভেসে আসা লাশটি দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এসময় লাশের সাথে থাকা একটি ব্যাগে হিন্দি ভাষায় লেখা চিরকুট উদ্ধার করা হয়।

 

এসআই শফিকুল বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও নৌ-ফাঁড়িতে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ