1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লিটু হ*ত্যা মামলায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টন গ্রেফতার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

লিটু হ*ত্যা মামলায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৫৬ Time View

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার ৫ নম্বর আসামি মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বু

 

ধবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বাগান বাড়ি এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন। তিনি জানান- বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার এজাহারভূক্ত আসামী রিয়াজ মাহমুদ খান মিল্টনকে আজ বিকেল সাড়ে ৩ টার দিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য- ৩১ জুলাই সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় মো. লিটন শিকদার ওরফে লিটুকে হত্যার পাশাপাশি তার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও তার মা, বোন ও ভাই কুপিয়ে গুরুতর জখম করা হয়।

 

এ ঘটনায় ১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেছিলেন নিহত লিটুর বোন মোসাঃ মুন্নি (৩৫)। মামলায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়। প্রসঙ্গত- মাস কয়েক ধরে নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী জাকির হোসেন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। নিহত লিটুর বোন মুন্নি ও দায়েরকৃত মামলায় উল্লেখ করেন হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসামি রিয়াজ মাহমুদ খান মিল্টন।

 

তারপর অন্যান্য আসামিরা হামলা চালিয়ে বাদিসহ তার মা ভাইদের পিটিয়ে কুপিয়ে আহত-নিহত করে। পারিবারিক দ্বন্দ্বের কারণে জাকিরের নির্দেশেই এ হমলার ঘটনা ঘটে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ