1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক ৫ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন! ৪ বিভাগে টানা চারদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক ৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪০৬ Time View

 

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নগরীর বাসন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত তুহিনের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

 

বাসন থানার ওসি শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে। তিনি আরো জানান, গতকাল রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শত শত মানুষের সামনে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ