1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলার ৮ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

ভোলার ৮ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯০ Time View

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ভোলার ৮টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন। বন্ধ ৮ টি নৌরুটের মধ্যে রয়েছে- ভোলার দৌলতখান উপজেলা-আলেকজান্ডার, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুট।

 

তবে ইলিশা-ঢাকা, ইলিশা-লক্ষীপুরের মজুচৌধুরী ঘাট, ভেদুরিয়া-বরিশাল, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

 

ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন বলেন, নদী উত্তাল থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টা থেকে ভোলার ৮টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়ার আরও অবনতি হলে ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হবে।

 

ভোলা আবহাওয়া অধিদপ্তরের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

 

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে ৩নং সতর্ক সংকেত চলছে। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ