1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার

মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৬৪ Time View

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় তারা উপজেলার বিভিন্ন স্থানের পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য সমানভাবে বসবাসের দেশ। এখানে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে—এটাই আমাদের সংস্কৃতি ও চেতনা। তারা আরো বলেন, ধর্মীয় উৎসবে সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা ও সহমর্মিতা জরুরি।

 

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ করার আহ্বান জানান।

 

স্থানীয়রা বলেন, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করবে এবং সমাজে সহমর্মিতা বাড়াবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ