1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চুয়াডাঙ্গায় ২০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

চুয়াডাঙ্গায় ২০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪২৬ Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ও পৌর জামায়াতে ইসলামীর ২০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবুর হাত ধরে তারা যোগদান ও আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগদান করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বাংলাদেশ কুরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকার সহ-সভাপতি হযরত মাওলানা নাজমুল হাসান বিপ্লবী ও দর্শনা পৌর ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হামিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষকসহ ২০ নেতাকর্মী।

 

এ সময় উপস্থিত ছিলেন- দর্শনা থানার বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মশিউর রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আরাফাত হোসেন প্রমুখ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ