1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাট বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেল মালামাল সহ ৩ টি দোকান। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪

কাজিরহাট বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেল মালামাল সহ ৩ টি দোকান।

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

রাসেল কবির,স্টাফ রিপোর্টার।। 

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানা লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামের কাজিরহাট বাজারে মেইন গলির সাবেক কাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দক্ষিণ প্রান্তে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৩ টি দোকানে আগুন লেগে মালামাল সহ দোকান পুড়ে গেছে শনিবার দিবাগত রাত ৩’৩০ মিনিটে বলে জানা গেছে। কাজিরহাট থানা প্রশাসনিক কর্মকর্তা ডিএসবি মোঃ মিজানুর রহমান বলেন আমি রাতে রোজা রাখার জন্য সেহরি খেতে উঠি। আমি পাশেই তৃতীয় তলা বিল্ডিং এ থাকি। এমত অবস্থায় প্রচুর দুর্গন্ধ পেলে দরজা খুলে বারান্দায় দাঁড়ালে দেখতে পাই নিচে নিউ মডেল টেইলার নামক একটি দোকানের ভিতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শেখা দেখতে পেয়ে বিভিন্ন স্থানে মোবাইল ফোন করে জানিয়ে দেই। পাশাপাশি বাজারে পাহাড়াদার কে অবগত করি এমনকি আমার রুম থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন দিক থেকে কাজিরহাট বাজার ব্যবসায়ীরা সংবাদ পেয়ে বাজারে চলে আসে সকলের চেষ্টায় আগুন পানি দিয়ে নেভনোর চেষ্টা করলেও নিউ মডেল টেইলাসের সকল মালামাল পুড়ে ছাই। পাশের অপর মা বাবার দোয়া সু হাউজ জুতার দোকান চারের তৃতীয়াংশ পুড়ে ছাই। অপর দোকান ফার্মেসি ঔষধ পুরে বিনষ্ট হলেও প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পরিশেষে হিজলা উপজেলা থেকে ভোর রাতে ফায়ার সার্ভিস কাজিরহাট বাজারে চলে আসে আগুন নিভানোর জন্য। প্রত্যক্ষদর্শিতা জানায় আমাদের প্রাথমিকভাবে ধারণা হচ্ছে নিউ মডেল টেইলার্স থেকে আগুনের সূত্রপাত। তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি পরিমান ২০ লক্ষধিক টাকার বেশি হতে পারে। এ বিষয় ঘর মালিক মো: নাজমুল হক তিনু ভাইয়া জানায় আমি বিশেষ প্রয়োজনে ঢাকা এসেছে তবে মোবাইল ফোনে জানতে পেরেছি আমার দোকান পুড়ে গেছে আমি দোকান মালিক। আমি দ্রুত চলে আসতে চলে আসতেছি এসে বিষয়টি সঠিক কারণ জানতে পারব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিউ মডেল টেইলার্স সমীর, মা-বাবার দোয়া সু হাউস শাহাবুদ্দিন, ফার্মেসি গৌতম কুমার বলেন আমাদের সকল কিছুই শেষ পুড়ে ছারখার হয়ে গেল আমরা এখন নিঃস্ব। আমরা ধার দেনা লোন করে ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল উঠিয়ে ব্যবসা করিতাম এখন আমরা নিঃস্ব। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমাদের ক্ষতিপূরণের সহতার দাবি জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় বরিশাল ৪ আসন রাজিব আহসান নিকট।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ