1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎতে বজ্রপাত, ৫ঘন্টা পর বিদ্যৎ সরবরাহ স্বাভাবিক আন্দারমানিকে জেলে-রেশন তালিকায় ভয়াবহ অনিয়মের অভিযোগ! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার, জেল-হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই যুবক কারাগারে পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু কাজিরহাট বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেল মালামাল সহ ৩ টি দোকান।

মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

বরিশালের মেহেন্দিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ জাটকা নিধন ও পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল শুক্রবার ভোরে মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে মৎস্য অফিসের অফিস সহকারী জাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন।
এসময় দুইটি ট্রলারযোগে পরিবহনকালে বিপুল পরিমাণ মজুতকৃত জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়াও বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ পাই জাল,নেটজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযানে জব্দকৃত মাছ নিয়ে চলে মৎস্য অফিসের তালবাহানা। জব্দ করার প্রায় ৯ঘন্টা পেরিয়ে গেলেও জব্দকৃত মাছ বিতরণ না করে বিভিন্ন প্রকার তালবাহানা করার অভিযোগ উঠেছে মৎস্য অফিসের বিরুদ্ধে। ভোররাতে জব্দকৃত মাছ সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য ভবনে নিয়ে আসা হলেও জব্দকৃত মাছ বিতরণে এগিয়ে আসেনি কেহ।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি’র মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রায় ৯ঘন্টা তালবাহানা করার পরে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা ছুটে আসেন মেহেন্দিগঞ্জে। তারপর দুপুর ১টার সময় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত মাছ উপজেলা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
তবে জব্দ করার ৯ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন এই মাছগুলো বিতরণে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত হলেন না সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এটি একপ্রকার দায়িত্ব অবহেলা। সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর সানি অভিযান পরিচালনার দায়িত্ব থাকলেও তিনি দায়িত্ব অবহেলা করে অভিযান পরিচালনা করেন না বলে দাবি স্থানীয়দের। মাঝেমধ্যে দুই একদিন নামমাত্র অভিযানে গেলেও মাসজুড়ে চলা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অফিস সহকারী জাহিদ হাসান। মৎস্য কর্মকর্তা ওমর সানি নিয়মিত অফিস না করে নিজ বাসায় শুয়ে-বসেই সময় কাটাতে পছন্দ করে বলে জানান স্থানীয়রা।
মেহেন্দিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় ওমর সানির অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে সিনিয়র মৎস্য কর্মকর্তা আলম গণমাধ্যমকে জানান,সম্ভবত তিনি ছুটিতে আছেন। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশেই তিনি হিজলা থেকে মেহেন্দিগঞ্জ ছুটে এসেছেন।
জব্দকৃত মাছ বিতরণে কেনো ৯ঘন্টা সময় লেগেছে তা জানতে চাইলে, মৎস্য কর্মকর্তা আলম বলেন,ভবিষ্যতে যেন এমন না হয় সে ব্যাপারে আমরা সচেতন থাকবো। এসময় মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর সানি’র বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিনিয়র মৎস্য কর্মকর্তা আলম বলেন, তার বিষয়টি নিয়ে আমি অবগত নই,এবিষয়ে উর্ধতন কর্মকর্তারা বলতে পারবেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ