1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক শর্তে বিজয়কে সমর্থন দিল কংগ্রেস - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪

এক শর্তে বিজয়কে সমর্থন দিল কংগ্রেস

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮ Time View

তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়ের পর অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্টরি কাজাগামকে (টিভিকে) সরকার গঠনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থন দিতে একটি শর্তও জুড়ে দিয়েছে তারা।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি বা বিজেপি সমর্থিত কোনো দল জোটে থাকলে তারা সমর্থন দেবে না বিজয়কে।

তামিলনাড়ু কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোডাঙ্কারের এক বিবৃতিতে বলা হয়, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি এবং কংগ্রেস বিধানসভা দল টিভিকে-কে সরকার গঠনে পূর্ণ সমর্থন দিতে রাজি। তবে কংগ্রেসের সমর্থন নির্ভর করবে জোটে আর কারা থাকছে তার ওপর।

নির্বাচনে টিভিকে ১০৭ আসনে জয় পেয়েছে। কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন যোগ হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১২ তে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। অর্থাৎ টিভিকে-কে আরও অন্তত ছয়জন বিজয়ী বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ