1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১২৮ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক ॥

পবিত্র ঈদুল আযহার দিনেও নদীভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়াতে মাঠে ছিলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান। বুধবার দুপুর গড়িয়ে বিকেলে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীভাঙন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং চলমান প্রতিরোধমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে তিনি চরগোপালপুর ইউনিয়নের চৌকিদার বাজার, লিঙ্গুটিয়া হাই স্কুল এলাকা, জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজার, উলানিয়া দক্ষিণসহ কয়েকটি নদীভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উল্লেখিত এলাকাগুলোতে নদীভাঙন রোধে ইতোমধ্যে বালুভর্তি জিওব্যাগ স্থাপন প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে। প্রতিমন্ত্রী সরেজমিনে এসব কার্যক্রম পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, নদীভাঙন কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ঈদের দিন হলেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং চলমান প্রতিরোধ কার্যক্রম তদারকি করা তার দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে বসবাস করছেন তারা। সরকারের পক্ষ থেকে জিওব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নদীভাঙন প্রতিরোধে চলমান কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ