1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দীগঞ্জ, মুলাদী ও হিজলায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন বরিশালে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ কাজিরহাটে ১৩ ইটভাটার ১১টিই অবৈধ, পরিবেশ দূষণের শঙ্কা মেহেন্দিগঞ্জে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ২০ মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঢাবিতে আজও ককটেল বিস্ফোরণ, আটক ১ ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন কাজিরহাটে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা

সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

নেত্রকোনার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ দলটির নেতাকর্মীদের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

গতকাল সোমবার রাত ১০টার দিকে পৌরশহরের দৌলতপুর, টেংগাপাড়া ও মাইলোড়া এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

হামলা হওয়া বাড়িগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের দৌলতপুর এলাকার বাসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতনের টেংগাপাড়া এলাকার বাসা, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালের বাসা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসা। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত ও ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলাম সৈকতের মাইলোড়া এলাকার বাসায়ও হামলা চালানো হয়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাজ্জাদুল হাসানের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। শহীদ ইকবালের বাড়ির প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙা হয়। লতিফুর রহমান রতনের বাড়ির প্রধান ফটকেও হামলা চালানো হয়। সুলতান আহমেদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

 

তার অভিযোগ, বাড়ির ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। মাহমুদ আল নূর সমাপ্ত ও শফিকুল ইসলাম সৈকতের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এসব ঘটনার আগে সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে মশাল মিছিলের একটি ভিডিও পোস্ট করেন মাহমুদ আল নূর সমাপ্ত। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন আইডি এবং দলীয় গ্রুপ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এসব হামলার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বিএনপিকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপি।

 

হামলার ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাসাবাড়িতে যারা হামলা করিয়েছেন, তাদেরও বাসাবাড়ি রয়েছে। তারা মরার জন্য প্রস্তুত এবং প্রতিটি আঘাত থেকে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবেন।

 

এদিকে আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। পরে ট্রেনের গার্ড, কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে যায়। তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম।

 

হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে লতিফুর রহমান রতন ও তার ভাই সুলতান আহমেদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি প্রকাশ করে লতিফুর রহমান রতন লেখেন, সারা জীবন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু আওয়ামী লীগ করার কারণে তার বাসায় তিনবার হামলা ও লুটপাট করা হয়েছে। এবার ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও টাকাপয়সাসহ কিছুই অবশিষ্ট রাখা হয়নি। এ ধরনের সন্ত্রাস, লুটপাট ও হানাহানি কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

অভিযোগের বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, ‘কে বা কারা এসব হামলা ও ভাঙচুর করেছে, তা আমাদের জানা নেই। তবে আমাদের দল বা অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী এ কাজ করেননি, এটা বলতে পারি।’

 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ‘ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এটি রেলওয়ে পুলিশ দেখছে। তিনি আরও জানান, সোমবার রাতে অজ্ঞাত স্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মশাল মিছিল করে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ