মেহেন্দীগঞ্জ, মুলাদী ও হিজলায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২১
Time View
মেহেন্দীগঞ্জ, মুলাদী ও হিজলায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশাল নর্থ (কলাডেমা) গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বরিশালের মেহেন্দীগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দীগঞ্জ জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এসব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের আশপাশে গাছপালা কর্তন এবং সঞ্চালন লাইনে হাত দেওয়া থেকে বিরত থাকার জন্য গ্রাহকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দীগঞ্জ জোনাল অফিসের পক্ষ...
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশাল নর্থ (কলাডেমা) গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বরিশালের মেহেন্দীগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দীগঞ্জ জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এসব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এ সময় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের আশপাশে গাছপালা কর্তন এবং সঞ্চালন লাইনে হাত দেওয়া থেকে বিরত থাকার জন্য গ্রাহকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দীগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
Leave a Reply