1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বরিশালে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩২৩ Time View

রাসেল কবির// বরিশালের মেহেন্দীগঞ্জে বাড়ির পাশের পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাজিরহাট থানার ওসি নবিউল হাসান।

 

লাশ উদ্ধার হওয়া দুই শিশু হল- মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল সৌদি আরবে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকেন। শিশুদের মামা সাইফুল হোসেন বলেন, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পরে তার মা ভাত খেতে বসেন। ওই সময় তারা দুজন ঘরের বাইরে খেলতে যায়।

 

কিছু সময় পরে দুজনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। পুকুর থেকে তার লাশ তুলতে গিয়ে ছাহাদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

ওসি নবিউল হাসান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ