1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরমোনাই পিরের দরবারে আসিফ মাহমুদসহ এনসিপির শীর্ষ নেতারা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন! ৪ বিভাগে টানা চারদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি

চরমোনাই পিরের দরবারে আসিফ মাহমুদসহ এনসিপির শীর্ষ নেতারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ Time View

নি‍উজ ডেস্ক ।। দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ চরমোনাই মাহফিলে অংশ নিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে বরিশালের চরমোনাই দরবারে পৌঁছেছে। তাদের আগমনকে ঘিরে মাহফিল প্রাঙ্গণে বাড়তি আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ফজরের নামাজের পর চরমোনাই পীর, আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ানে অংশ নেন। ধর্মীয় বয়ানে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। বয়ান শেষে তিনি এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ঘরোয়া মতবিনিময় সভায় অংশ নেন।

এই মতবিনিময় সভায় দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে নৈতিকতা, মূল্যবোধ ও জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপি নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ আরও অনেকে।

সূত্র জানায়, এনসিপির এই প্রতিনিধি দল সারাদিন চরমোনাই দরবারে অবস্থান করবে এবং মাহফিলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে। বিশেষ করে বাদ জোহর অনুষ্ঠিতব্য মূল মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তার বক্তব্যকে ঘিরে মাহফিলের অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটেছে। ধর্মীয় আবহ, দোয়া-মাহফিল, বয়ান এবং আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি মাহফিলটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ