1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩২৪ Time View

ক্রিকেট মাঠে অসংখ্য লড়াই ও নেতৃত্বগুণের জন্য কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতিতেও সক্রিয় ছিলেন এ তারকা।

 

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর লোকচক্ষুর আড়ালে আছেন তিনি।

 

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না বলে অনুরোধ করেছেন অভিমানী মাশরাফি- সম্প্রতি এমনটিই জানিয়েছেন তার বাবা গোলাম মুর্তজা।

 

তিনি বলেন, ভালো নেই মাশরাফিরা। এক ধরনের জেলখানায় অন্তরিন আছে ২ বছরের মতো।

 

 

 

মাশরাফির জীবন এখন আর কোনো জীবন নেই। কথা হয়, খুব কম কথা হয়। সেই হাসিখুশি মাশরাফি আর নেই। সে খুব আঘাত পেয়েছে।

 

একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। মাশরাফি বলেছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।

 

পরিবারের আয় রোজগার নিয়ে গোলাম মুর্তজা বলেন, খুবই করুণ অবস্থা। একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা-পয়সা নাইও, ছিলও না।

 

টুকটাক করেই চলে। আমরা ধানাই-পানাই, ধান্দাবাজি করে খাওয়া কোনোদিন করিনি। পছন্দও করি না। কেউ বলতে পারবে না কোনোকিছুর সঙ্গে আমরা জড়িত। না আমি, তার ছেলে তো একেবারেই না, আমার পরিবারের কেউ না, কেউ না। আমাদের জমি-জমা আছে, খামার আছে এগুলো করে খাই।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ