1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ঈদের দিন মর্মান্তিকভাবে কলেজ ছাত্রের মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বরিশালে ঈদের দিন মর্মান্তিকভাবে কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৬০ Time View

অনলাইন ডেক্স // কোরবানি ঈদের দিন রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুয়েল হাওলাদার (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে জয়শ্রী সাজু পাম্প সংলগ্ন সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অন্তরা পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েল হাওলাদার প্রাণ হারান। তার সঙ্গে থাকা অপর এক আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

নিহত জুয়েল হাওলাদার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শুকুর হাওলাদার এবং মাতার নাম নারগিস বেগম।

 

ঈদের খুশির দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ