1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সতর্কবার্তা: প্রতারণা থেকে সাবধান, OTP কখনো শেয়ার করবেন না - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সতর্কবার্তা: প্রতারণা থেকে সাবধান, OTP কখনো শেয়ার করবেন না

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৩৮ Time View

ইব্রাহীম মুন্সী//মেহেন্দিগঞ্জ

প্রতারণার নতুন কৌশল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সতর্কবার্তা জারি করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তার অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, প্রায়শই প্রতারক চক্র নিজেদের বাংলাদেশ পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে “মোবাইল হ্যাক হয়েছে” বা “নাম্বার ব্লক হয়ে গেছে” ইত্যাদি অজুহাতে ভুক্তভোগীর কাছ থেকে OTP (One Time Password) সংগ্রহ করছে।

 

পোস্টে উল্লেখ করা হয়, OTP সংগ্রহের মাধ্যমে প্রতারকরা ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইমোসহ বিভিন্ন অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে তাদের কন্টাক্ট লিস্টের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়াও, OTP হাতিয়ে নিয়ে ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা থেকে অর্থ আত্মসাৎ করার ঘটনাও ঘটছে।

 

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বাংলাদেশ পুলিশ, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনোই ফোন করে OTP চায় না। তাই এ ধরনের ফোন পেলে কোনভাবেই OTP শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

 

পুলিশ সকলকে সতর্ক থেকে প্রতারণা এড়িয়ে চলার এবং সন্দেহজনক যেকোনো ফোন কল পেলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ