1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

বরিশালে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৮৭ Time View

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপি সম্মেলনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার বিকেলে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধীপক্ষে থাকা নেতাকর্মীদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলন চলাকালে তারা পাল্টা প্রতিবাদ মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন সভার কাছে দলের আরেকপক্ষ মিছিল করছিল। তখন সম্মেলনকারীরা হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

 

এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সদস্যসচিব ইয়াসিন আরাফাতসহ ৫ জন আহত হন। মিল্টন জানান, সম্মেলনে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও তারা মাদ্রাসার কাছে জমায়েত হন। একপর্যায়ে একদল বিএনপি কর্মী তাদের ওপর হামলা চালায়।

 

তিনি বলেন, সম্মেলন মূলত পাতানো। উপজেলা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের শীর্ষ নেতা সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি জানান, আহ্বায়ক কমিটি তাদের মতো করে ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন করছে। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। শনিবার বিকেলে কেদারপুরে প্রতিবাদ করায় হামলা করা হয়েছে।

 

উপজেলা বিএনপির সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘আমরা যখন সম্মেলনে গিয়েছি তখন কিছু দেখিনি। তবে থানার ওসি বলেছেন, কোথাও কোনো গণ্ডগোল হয়েছে। হামলায় আহতদের খোঁজ নেব।’ বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, ‘কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে দু’পক্ষের উত্তেজনার খবর শুনেছি। মারামারি হয়েছে কিনা জানি না। কেউ থানায় অভিযোগ দেয়নি।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ