1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে: ফয়জুল করিম - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে: ফয়জুল করিম

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৫৬ Time View

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আগামী নির্বাচন হবে ভারতে বিপক্ষে , আর ইসলামের পক্ষে। যারা ভারতের বিপক্ষে আছি তাদের মার্কা হবে হাতপাখা।

 

রোববার (১০ আগস্ট) বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামের ভোট বাক্স হবে একটি। ইসলামের পক্ষে যে মার্কা থাকবে বা বাক্স থাকবে আমরা সেখানেই সম্মিলিত ভাবে ভোট দেবো।

 

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে কিন্তু তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। দেশের চলমান পরিস্থিতি নিয়েও তিনি বিএনপিকে দোষারোপ করেন।

 

ইসলামী যুব আন্দোলন গৌরনদী ও আগৈলঝাড়া শাখার আয়োজনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন, বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী।

 

ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতী মোস্তফা কামাল, গোলাম মাহমুদ হাওলাদার, জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ