1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

বরিশালে স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৬৭ Time View

বরিশালের মুলাদীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করে লাশ গুমের দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ দণ্ডাদেশ দিয়েছেন।

 

রায় ঘোষণার সময় দণ্ডিত সোহরাব হোসেন আকন আদালতে এজলাশে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন আকন (৪৮) বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত লাল মিয়া আকনের ছেলে। রায় ঘোষণার পর দণ্ডিত সোহরাবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোখলেচুর রহমান বাচ্চু জানান, বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামে সোহরাব হোসেন আকন দুই লাখ টাকা যৌতুকের জন্য তার দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নির্যাতন করত। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে ১ ডিসেস্বর লিমাকে গলাটিপে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করে।

 

এ ঘটনায় লিমার বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের ২০১৪ সালের ২০ মে স্বামী সোহরাব হোসেন আকনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ মৃত্যুদণ্ডের রায় দেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ