1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না’ : ফয়জুল করিম - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না’ : ফয়জুল করিম

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ Time View

বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না।

 

সচেতন হোন জনগণ। আর কত? আপনারা কি জুলুমকারী, অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের এদেশ থেকে উচ্ছেদ করতে হাত পাখায় ভোট দিন।

 

তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। রোববার (২৬ অক্টোবর) বিকালে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দলটির বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে মুহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, আপনারা পিআর পদ্ধতি মানলেন না, গণহত্যার বিচার করলেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে। ১৯৭১ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা এদেশ শাসন করেছে, তারা বৈষম্য দূর করতে পারে নাই। শুধু দেশ, দল ও নেতার পরিবর্তনে বাংলাদেশে শান্তি আসতে পারে না।

 

তিনি বলেন, এ দেশে মুসলিম লীগ শাসন করেছে, আওয়ামী লীগ ও বিএনপি শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বহু দলের শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি। কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, চোর যদি এমপি হয় সে কি করবে? আওয়ামী লীগকে যে চাঁদাবাজি জুলুমের জন্য তাড়িয়েছে এদেশের মানুষ, সেই চাঁদাবাজি কি এখন নেই?

 

যে ধর্ষণের জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছে, সে ধর্ষণ কি হচ্ছে না? যে দখলদারির জন্য আওয়ামী লীগকে তাড়িয়েছে, এখন কি সে দখলদারি হচ্ছে না?

 

ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ