1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় পাঙ্গাসের পোনা ধরার বড়শি জব্দ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

হিজলায় পাঙ্গাসের পোনা ধরার বড়শি জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭৬৬ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  বরিশালের হিজলায় পাঙ্গাসের পোনা ধরার বড়শি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর, সেনাবাহিনী ও কোস্ট গার্ড। রোববার রাতে উপজেলার মেঘনা নদীর চরদুর্গাপুর এলাকা থেকে প্রায় ৪ হাজার বড়শি জব্দ করা হয়। হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম খলিল, হিজলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মাসুদ রানা পিও অভিযানে নেতৃত্ব দেন।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, প্রথম দেখায় যেকোন ব্যক্তির মনে হতে পারে, বহু বছরের ঐতিহ্য বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। কিন্তু এগুলো শুধু বড়শি নয়, জেলেদের তৈরি করা হাজার হাজার ফাঁদ। যা দিয়ে পাঙ্গাশের ছোট ছোট পোনা ধরা হয়। রোববার রাতে মেঘনা নদীর হিজলা উপজেলার চরদূর্গাপুর এলাকায় যৌথ অভিযানে এসব পাঙ্গাসের পোনা ধরার বিপুল পরিমান বড়শি (ফাঁদ) জব্দ করা হয় এবং রাতেই তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 

এর আগে রোববার বিকেলে মেঘনা নদীর চরদুর্গাপুর এলাকায় যৌথ অভিযানে চারটি ট্রলারসহ তিনটি অবৈধ বেহুন্দী জাল ও জালের সরঞ্জামসহ ১০টি লোহার নোঙর জব্দ করা হয়। বেহুন্দী জালসহ সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ৪টি ট্রলার দরপত্রের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ