1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুলাদীতে শিক্ষার্থীরা পেল অর্থসহ কুরআন শরীফ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

মুলাদীতে শিক্ষার্থীরা পেল অর্থসহ কুরআন শরীফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৪০ Time View

মোঃ জুনায়েদ হোসেন// মুলাদীতে বাংলা অর্থসহ কুরআন শরীফ পেয়েছে ৫ শতাধিক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে এই কুরআন শরীফ বিতরণ করা হয়।

 

ক্যারিয়ার গাইড লাইন ও এক শিক্ষার্থী ১ কুরআন শ্লোগানে শিক্ষার্থীদের কুরআন শরীফ প্রদান করেন ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা।

 

উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ হামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্ম পরিষদের সদস্য, বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এসময় উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আবদুল্লাহ ইসলাম সৌরভের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রিয় কার্যকরি পরিষদের সদস্য মো. নাঈম হাসান, বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মো. আকবর হোসেন, অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইসমাইল সরদার, বরিশাল বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু সালেহ, মুলাদী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মো. ইব্রাহীম খান ও মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আহনাফ রহমান সামিত ভূঁইয়া প্রমুখ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ