1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আজহারির - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আজহারির

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬২৯ Time View

অনলাইন ডেক্স // বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বেগম জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া ওই পোস্টে আজহারী উল্লেখ করেন, নানা বিভক্তি ও রাজনৈতিক বিভাজনের এই দেশে সর্বজনশ্রদ্ধেয় মানুষের সংখ্যা অত্যন্ত নগণ্য হলেও বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি দলমত নির্বিশেষে প্রায় সবার কাছেই বিশেষ সম্মান ও শ্রদ্ধার আসনে অলংকৃত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: https://mehendiganjsangbad.com/2025/11/ভোলা-বরিশাল-সেতুর-দাবি-আন/

 

মিজানুর রহমান আজহারী লিখেন, বর্তমানে বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন। এই কঠিন মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়াকে তিনি পরম সৌভাগ্যের বিষয় হিসেবে অভিহিত করেন।

 

পরিশেষে, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ প্রার্থনা জানান জনপ্রিয় এই ইসলামী বক্তা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ