1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৭ Time View

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ অনুসারী বিএনপির নেতাকর্মীদের নিয়ে বরিশালের চরমোনাইতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম তুলে দিয়ে যোগদান করেন।

 

আব্দুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং একই উপজেলার চার বারের সাবেক উপজেলা চেয়ারম্যান। দলীয় মনোনয়ন না পেয়ে সম্প্রতি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ইসলামী আন্দোলনে যোগ দেওয়ায় এখন এই দলের হয়েই ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

 

এর আগে শনিবার বিকেলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মীদের নিয়ে বরিশালের চরমোনাই পীরের দরবারে যান আব্দুর রউফ তালুকদার। সেখানে চরমোনাই মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করেন। এরপর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে হাত রেখে দলটিতে যোগদান করেন। চরমোনাই পীরের দলের হয়ে ইসলামী আন্দোলনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়টি নিশ্চিত না করলেও আব্দুর রউফ তালুকদার বলেছেন, চরমোনাই পীরের আপোষহীন নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে তার হাতে হাত রেখে নিজের অনুসারীদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। এর আগে জামালপুর-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি।

 

সেখানে দলটির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। মনোনয়ন না পেয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরশহরের নিজ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্দুর রউফ তালুকদার।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ