1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলার চরফ্যাশনে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪০ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪০

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ Time View

ভোলার চরফ্যাশনে জিন্নাগর ইউনিয়নের চকবাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ১০টায় জিন্নাগর ৯নং ওয়ার্ডে চকবাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামায়াত নেতার বাকবিতণ্ডার একপর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের ১১ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর শরিফ অভিযোগ করে বলেন, সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাকে মারধর করে। পরে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে আমাদের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল বলেন, ওষুধ ক্রয়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের লোকজন প্রথমে সংঘর্ষে লিপ্ত হয়।

 

এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। সোহেল বলেন, জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ