1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠি থেকে ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন

ঝালকাঠি থেকে ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ Time View

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা -৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির ছোট বোন মাসুমা ও তার বোন জামাই আমির হোসেন হাওলাদার। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ওসমান হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। এর আগে তার গ্রামের বাড়ি নলছিটির খাসমহলে তারা ছিলেন।

 

ওসমান হাদির বৃদ্ধ মা ও তার স্ত্রী এবং একমাত্র সন্তান তারা ঢাকাতেই বসবাস করতেন। এদিকে হাদির মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ