1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এনসিপি থেকে আল-আমিন হাসানের পদত্যাগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

এনসিপি থেকে আল-আমিন হাসানের পদত্যাগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪৯ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির বরিশাল জেলার সমন্বয়কারী সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আল-আমিন হাসান।

 

 

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) এক লিখিত পদত্যাগপত্রে তিনি এনসিপির প্রাথমিক সদস্যপদসহ বরিশাল জেলা সমন্বয়কারী সদস্য এবং মেহেন্দিগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারীর সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে আল-আমিন হাসান উল্লেখ করেন, ঘোষণাপত্র প্রকাশের তারিখ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোনো পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, বক্তব্য প্রদান, প্রতিনিধিত্ব কিংবা দলীয় পরিচয়ে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি আর সম্পৃক্ত থাকবেন না।

 

 

তিনি আরও জানান, ভবিষ্যতে তার নাম, পদবি বা পরিচয় ব্যবহার করে কেউ কোনো কার্যক্রম পরিচালনা করলে তার দায়ভার তিনি গ্রহণ করবেন না এবং এর সঙ্গে তার কোনো সম্মতি বা সংশ্লিষ্টতা থাকবে না।

 

 

পদত্যাগকারী আল-আমিন হাসান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভংগা গ্রামের বাসিন্দা। তিনি স্বজ্ঞানে ও স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

উল্লেখ্য, আল-আমিন হাসান এনসিপির বরিশাল জেলা সংগঠন ও মেহেন্দিগঞ্জ উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ