1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

বিশেষ প্রতিনিধি ।। বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিএস খোকনের বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. মোঃ রাসেল বেপারী (৪৬), পিতা—বাচ্চু বেপারী, মাতা—হাসিনা বেগম।
২. মোঃ রাকিব হাওলাদার (৩২), পিতা—মোঃ সিদ্দিক হাওলাদার, মাতা—রোকেয়া বেগম।
৩. শাখাওয়াত হাওলাদার (৩৩), পিতা—হাজী মোঃ মোশারফ হোসেন, মাতা—মোসাঃ তাছলিমা বেগম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনই মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ