বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পিস ইয়াবাসহ আমির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিতখা গোলপাড় বাজারসংলগ্ন দেওয়ান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমির হোসেন ওই এলাকার কবির হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পিস ইয়াবাসহ আমির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিতখা গোলপাড় বাজারসংলগ্ন দেওয়ান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমির হোসেন ওই এলাকার কবির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply