1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে আরসি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন কাজীরহাটে লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সবুজ মাঝিকে ঘিরে নির্বাচনী আলোচনা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরকে পিটিয়ে জখমের অভিযোগ মেহেন্দিগঞ্জে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আলমাস গ্রেপ্তার

কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৩৬ Time View

বার্তা পরিবেশক কাজিরহাট : কাজীরহাট থানার লতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর উদয়পুর গ্রামে স্বামীর স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে স্বামীর বাড়িতে অনশন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার তানিয়া বেগম (২৪) নামে এক নারী।

১৫ নভেম্বর (রোববার) সকাল ১১টার দিকে তিনি স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান নেন। তানিয়া বেগম গাজীপুরের শ্রীপুর এলাকার সুজন মিয়ার মেয়ে। তাঁর অভিযোগ, চর উদয়পুর গ্রামের সেকুল বাঘার ছেলে লিওন বাঘার সঙ্গে প্রায় দুই বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়।

তানিয়া বেগম জানান, বিয়ের পর শ্বশুর সেকুল বাঘা ও শাশুড়ি নুরজাহান বেগম তাঁকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়ে বাড়িতে থাকার সুযোগ দেন। তবে কিছুদিন পর তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি গাজীপুরে বাবার বাড়িতে চলে যান। স্বামীর স্বীকৃতি পেতে তিনি আইনের আশ্রয়ও নিয়েছেন বলে জানান।

তাঁর অভিযোগ, সম্প্রতি গাজীপুর থেকে স্বামীর বাড়িতে ফিরে বসতঘরে উঠতে গেলে তাঁকে গালমন্দ ও দুর্ব্যবহার করা হয়। পরে সন্ধ্যার দিকে তাঁর ননদ নিলুফা বেগম ও এক নারী ইউপি সদস্যের মাধ্যমে তাঁকে বাড়ি থেকে বের করে কাজীরহাট বাজারে নিয়ে আসা হয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে কাজীরহাট বাজারে পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান টিটুর ফার্মেসির সামনে কান্নায় ভেঙে পড়ে স্বামীর স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবি জানান তানিয়া। এ সময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম শরীফ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. বাহাদিন হাওলাদার এবং তানিয়ার ননদ নিলুফা বেগম।

উপস্থিত ব্যক্তিরা জানান, রাতের জন্য তানিয়াকে নিলুফা বেগমের জিম্মায় রাখা হবে এবং পরদিন তাঁর পরিবারের লোকজন এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে তানিয়ার অভিযোগ, নিলুফা বেগম তাঁকে সঙ্গে নিয়ে যাওয়ার পথে ফেলে চলে যান। পরে রাত ৯টার দিকে আবার স্বামীর বাড়িতে গেলে বসতঘরের দরজা বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি বাড়ির উঠানে অবস্থান করে কান্নাকাটি করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে লিওন বাঘার মা নুরজাহান বেগম বলেন, “মেয়েটি আমাদের অনেক অত্যাচার করেছে। মামলা করে আমার ছেলে ও স্বামীকে গাজীপুরের জয়দেবপুর জেলে পাঠিয়েছে। একপর্যায়ে বরিশাল কারাগারেও নিতে হয়েছে।”

ছেলের বাবা সেকুল বাঘার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়েটি ভালো নয়। আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমিও বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি।

এদিকে বিদ্যানন্দনপুর ইউনিয়নের বানঘাট বাজারসংলগ্ন এলাকার আব্দুর রহমান জানান, তানিয়া তাঁর পূর্বপরিচিত। একসময় তিনি গাজীপুরের শ্রীপুরে তানিয়ার বাড়ির পাশের এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ঘটনার বিষয়ে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা আছে। মেয়েটি আদালতে মামলা করেছে। ছেলের বাড়ির পাশেই মেয়েটির খালার বাড়ি রয়েছে। সেখান থেকেই এমন ঘটনা ঘটছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তানিয়ার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে আইনগত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ