মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরকে পিটিয়ে জখমের অভিযোগ
প্রকাশের সময় :
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৭
Time View
মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরকে পিটিয়ে জখমের অভিযোগ
স্টাফ রিপোর্টার: মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কামাল ও জামাল নামে দুই সহোদরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুবেল হাওলাদার ও তার বাবার বিরুদ্ধে। আহত কামাল বেপারী গণমাধ্যমকে জানান, শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব সলদী মোহাম্মদিয়া জামে মসজিদ থেকে বের হওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা রুবেল হাওলাদার ও তার বাবা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি ও তার ভাই জামাল আহত হন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত রুবেল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কিল-ঘুষি মারার কথা স্বীকার করেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত কামাল বেপারী বাদী...
স্টাফ রিপোর্টার: মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কামাল ও জামাল নামে দুই সহোদরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুবেল হাওলাদার ও তার বাবার বিরুদ্ধে।
আহত কামাল বেপারী গণমাধ্যমকে জানান, শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব সলদী মোহাম্মদিয়া জামে মসজিদ থেকে বের হওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা রুবেল হাওলাদার ও তার বাবা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি ও তার ভাই জামাল আহত হন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কিল-ঘুষি মারার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহত কামাল বেপারী বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply