1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে আটক ২০ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

বরিশালে দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে আটক ২০

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ Time View

বরিশাল নগরীতে অনৈতিক ও অসামাজিক কর্মকা-ের অভিযোগে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর পোর্টরোডের হোটেল পপুলার ও হোটেল চিল-এ এই অভিযান পরিচালনা করা হয়। কোতয়ালীর ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে এ অভিযান চালানো হয়। এখন থেকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কোতয়ালী পুলিশ ব্যাপক সাড়াশী অভিযান চালাবে।

 

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি জানান, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আট পুরুষ ও ১২ নারীকে বিভিন্ন কক্ষ থেকে আটক করা হয়। অভিযান চলাকালে হোটেল দুটির বিভিন্ন কক্ষে তল্লাশি করে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে এসব হোটেলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকদের পরিচয় ও কার্যকলাপ যাচাই করে তদন্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, হোটেল পপুলার ও হোটেল চিলকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। দিনের বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনায় তারা উদ্বিগ্ন ছিলেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

 

আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আটকরা হলেন: মিঠুন দেবনাথ (২৬), মো. সুমন দাস (৩৫), মো. জাফর হাওলাদার (৩৫), মো. আরিফ হাওলাদার (৩৫), শাওন সিকদার (২৫), শাকিব ফকির (২০), এনায়েত আলম (৫০), জাফর হাওলাদারসহ (৫০) ১৯ জন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ